দৌলতপুরে নকল সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ শলাকা সিগারেট জব্দ | আমার দেশ
উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া) প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৯: ১৬ কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা।