কুমিল্লায় অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি, ঝুঁকিতে রোগীরা | আমার দেশ
এম হাসান, কুমিল্লা প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১: ৩১ কুমিল্লা নগরী ও আশপাশের জনপদে যেন এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে। যেখানে উঠছে পাঁচতলা ভবন, সেখানেই ঝুলছে হাসপাতাল কিংবা ক্লিনিকের সাইনবোর্ড। চিকিৎসাসেবার নামে একের পর এক গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক