ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ
আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।