ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক | আমার দেশ
উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১: ১৯ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাসান আলী (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে উপজেলার অমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।