ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার
ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেছেন, দেশের আকাশসীমা রক্ষায় তাঁর বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানের সব সীমান্তে পূর্ণাঙ্গ নজরদারি চালানো হচ্ছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান