ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করল পাকিস্তান
মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান উত্তেজনার মধ্যে ইরানে পারমাণবিক নয় এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এই তথ্য জানিয়েছে।