সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা | আমার দেশ
আমার দেশ অনলাইন প্রকাশ : ১০ মে ২০২৬, ০১: ৩৪ দেশের সাত জেলায় বজ্রপাত ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার সকালের মধ্যে এসব এলাকার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।