কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি | আমার দেশ
আমার দেশ অনলাইন প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৬: ০৮ কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে এই বিস্ফোরণটি ঘটে।