কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর
অধিকৃত পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করেছে ইসরাইল। সীমান্ত নিয়ন্ত্রণ, মুদ্রা স্থানান্তরে নিষেধাজ্ঞা এবং ভৌগোলিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। পশ্চিম তীরে ব্যবহৃত জ্বালানির শতভাগই আমদানি করা হয় ইসরাইল থেকে।