নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা নিহত | আমার দেশ
জেলা প্রতিনিধি, নোয়াখালী প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০০: ৪৩ নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা ও মাদক কারবারি মো. নীরব (২৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।