হরমুজ এড়িয়ে ওমান উপসাগরে জাহাজে জাহাজে তেল স্থানান্তরের হিড়িক
হরমুজ প্রণালি এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন কৌশল নিচ্ছে জাহাজগুলো। ওমান উপসাগরে বেড়েছে এক জাহাজ থেকে আরেক জাহাজে সরাসরি তেল স্থানান্তর। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স ডটকমের হিসাবে, সেখানে অন্তত ২০ দফায় এমন স্থানান্তর হয়েছে।