এক যুগেও শেষ হয়নি ফেনীর একরাম হত্যা মামলার বিচার | আমার দেশ
এস এম ইউসুফ আলী, ফেনী প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৬: ০৭ ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার এক যুগ পেরিয়ে গেছে। ২০১৪ সালের ২০ মে সংঘটিত দেশের অন্যতম আলোচিত ও নৃশংস এই হত্যাকাণ্ডের বিভীষিকা এখনো ভুলতে পারেননি ফেনীবাসী।