বাস নেই, ২৫০ টাকার ভাড়া ৬০০ : ভোট দিতে গিয়ে যেন ‘শাস্তি’ পাচ্ছেন ঘরমুখো মানুষ
কাঁধে ব্যাগ, হাতে ছোট শিশু, আর চোখেমুখে বাড়ি ফেরার তাড়া। কিন্তু বাস টার্মিনালগুলোতে গিয়ে মিলছে ভিন্ন এক বাস্তবতা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত বাহন; আর যাও পাওয়া যাচ্ছে, তার ভাড়া আকাশচুম্বী। ২৫০ টাকার পথ পাড়ি দিতে গুণতে হচ্ছে ৬০০