সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দ | আমার দেশ
স্টাফ রিপোর্টার প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬: ২০ দুদকের করা দুর্নীতির মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।