লৌহজংয়ে পদ্মায় আকস্মিক ভাঙন, আতঙ্কে মানুষ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম গাঁওদিয়া এলাকায় হঠাৎ করে পদ্মা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। ঝড়ো হাওয়া, বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি, প্রবল স্রোত ও ঘূর্ণিপাকের কারণে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ এলাকায় জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন অনেকটা তীব্র আকার ধারণ করেছে।