রাকসুর মেয়াদ শেষ প্রায়, কার্যকর হয়নি সিনেট
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হলেও প্রায় ১০ মাস ধরে তাদের শপথ ও সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়নি। ফলে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি এখনো আনুষ্ঠানিকভাবে সিনেটের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাননি।