পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক | আমার দেশ
উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৭: ২২ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।