মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে, আইএসপিআর জানিয়েছে মৃত্যুর খবর গুজব
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক আইসিইউতে চলছে। চিকিৎসাধীন শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এটি গুজব।