সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে
‘সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না’—কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের কণ্ঠে গাওয়া এই কালজয়ী গানটি মানুষের চিরন্তন এক সত্যকেই তুলে ধরে। সুখের প্রত্যাশা সবার, কিন্তু সেই সুখ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না। সুখের খোঁজে মানুষ নানাভাবে ছুটে