ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত
ইয়েমেনের বন্দরনগর হোদেইদায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ঝটিকা অভিযান চালিয়েছে দেশটির সরকারি বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (এনআরএফ)। এতে ১৪ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকারি বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানায় এনআরএফ