দেশের ৮৬৪ স্থানে হবে শহীদ স্মৃতি ফলক: উপদেষ্টা ফারুক-ই-আজম
চট্টগ্রামসহ সারা দেশে ৮৬৪ স্থানে জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতিক। বুধবার চট্টগ্রাম মহানগরীর বহদ্দার হাট মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজের উদ্বোধীন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।