গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী | আমার দেশ
খুলনা ব্যুরো প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১: ৫৪ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন শিক্ষকদের সবাই শহরে আসতে চায়। বিগত ২০ বছর ধরে যে সব শিক্ষক গ্রামের স্কুল থেকে শহরে এসেছেন তাদের তালিকা করা হচ্ছে। তাদেরকে আবার গ্রামের স্কুলে ফিরে যেতে হবে।