অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যাচ্ছেন মার্তিনেজ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে চেলসি। ৭৫ লাখ পাউন্ড (প্রায় ১২৫ কোটি ৫৫ লাখ টাকা) ট্রান্সফার ফিতে দুই বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে যোগ দিচ্ছেন ৩৪ বছর ছুঁইছুঁই এই তারকা।