প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা
রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় ৮জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।