সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু | আমার দেশ
উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর) প্রকাশ : ১১ মে ২০২৬, ২২: ০৪ জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শাহীন মিয়ার ছেলে।