জিয়া পরিবারকে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার ও কালিমা লেপন করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা ভুলে গেছে তার বাবার হাতেই এই দেশ গড়ে উঠেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।