পানামা খাল দিয়ে যেতে রেকর্ড পরিমাণ ডলার দিল ট্যাংকার
এল নিনোর কারণে আরোপিত বিধিনিষেধ শুরুর আগে অগ্রাধিকার ভিত্তিতে পানামা খাল দিয়ে যাওয়ার জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ৫৩ লাখ ডলার দিয়েছে। পানামা খালের উপ-প্রশাসক ইলিয়া এসপিনো দে মারোত্তা বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানান।