গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ছবি-নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি তৈরি, গ্রেপ্তার ১ | আমার দেশ
স্টাফ রিপোর্টার প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২১: ৩৭ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।