মধুমতি নদীর আগ্রাসনে আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা
মধুমতি নদীর ভাঙনে বছরের পর বছর বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর নীচুপাড়া এলাকার বাসিন্দারা। নদীভাঙনে ইতোমধ্যে প্রায় দুই একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট প্রায় এক একর জমিও এখন ভাঙনে