বগুড়ায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু | আমার দেশ
স্টাফ রিপোর্টার, বগুড়া প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯: ০৫ বগুড়ার গাবতলী উপজেলায় ঝড়-বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।