নীলগঞ্জ ইউপির বাকি টাকা গেল কোথায়
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে চলতি বছরের হোল্ডিং বা খানা ট্যাক্স আদায়ে বড় ধরনের গরমিলের অভিযোগ উঠেছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে ৯ লাখ টাকার বেশি ট্যাক্স আদায় হলেও পরিষদের হিসাবে জমা হয়েছে মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকা—এমন অভিযোগ করেছেন