আমরা আবু সাঈদকে কোনো দিন ভুলতে দিব না: ছাত্রদল সভাপতি
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, উপদেষ্টাদের সময় হয় না, আবু সাঈদের কবর জিয়ারতের। আমরা কষ্ট পাই। আবু সাঈদের আত্মাও অবশ্য কষ্ট পাচ্ছে। আজ যেখানে তাদের হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিত থাকার কথা তা নেই। সেখানে আমরা আমাদের বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেছি।