১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ, সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার সঙ্গেও
দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্যে গতকাল বুধবারই (১৬ এপ্রিল) ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।