কুমিল্লায় বিএনপি নেতা পেলেন এনসিপির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব
কুমিল্লায় বিএনপির এক নেতাকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুর রহিম জুয়েল নামের ওই বিএনপি নেতাকে প্রধান সমন্বয়কারী করে ৩১ সদস্যবিশিষ্ট এনসিপির কুমিল্লা জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।