‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’
কওমি মাদরাসা থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিতে আসা আলেমদের উদ্দেশে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি কওমিতেই থাকবেন এবং জামায়াতে ইসলামীতেও থাকবেন।’ তিনি বলেন, ‘জামায়াত কওমি অঙ্গনকে আলাদা করে দেখে না এবং তাদের দ্বীনি খেদমতকে কখনো ছোট মনে করে না।