শাহরাস্তিতে ২৩ মামলার আসামিসহ আটক দুই | আমার দেশ
উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২: ২৪ চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযানে ২৩ মামলার পলাতক আসামি মাদক সম্রাট খোরশেদ আলমসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের চৌধুরী মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।