পশুচিকিৎসক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি | আমার দেশ
উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২: ১৪ সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০) নামে এক পশুচিকিৎসককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে ডিউটিতে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন।