সেনাবাহিনী রাষ্ট্রের শক্তি, প্রশাসনের বিকল্প নয়
একটি দেশের সেনাবাহিনী সেই দেশের জনগণের কাছে চোখের কাজলের মতোই প্রিয়। কিন্তু সেই কাজলকে চোখের চৌহদ্দির মধ্যেই রাখতে হয়। চোখ থেকে সামান্য দূরে গালে লাগলেই সেই কাজল আর কাজল থাকে না, কালি হয়ে পড়ে। উন্নত বিশ্বের দেশগুলো তাদের এই কাজলটিকে নয়নের মধ্যেই রাখে